নোয়াখালীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে বজ্রপাতে সুমি আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সুমি একই ওয়ার্ডের মো. ইউসুফের মেয়ে।
নিঝুম দ্বীপের পল্লি চিকিৎসক বেলাল উদ্দিন ও গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, দুপুরে আকাশে কালো মেঘ জমে বজ্রপাত শুরু হয়। সেসময় সুমি ঘরের পাশ থেকে শুকনা লাকড়ি রান্নাঘরে নিতে বের হয় এবং বজ্রপাত শুরু হওয়ায় একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই মুহূর্তে একটি বজ্রপাত গাছের ওপর পড়লে সুমি ঘটনাস্থলেই মারা যায়।
নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান জানান, নিহত সুমির বাবা একজন দিনমজুর। তাঁর মেয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments
Post a Comment