কানাডার ‘সাইবার প্রতিপক্ষের’ তালিকায় ভারতের নাম

 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার সম্প্রতি একটি পদক্ষেপের মাধ্যমে ভারতকে শত্রুদেশ হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে শত্রু দেশগুলোর তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত করার এই পদক্ষেপকে নয়াদিল্লি বলেছে, এটি ভারতকে আক্রমণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার আরেকটি কৌশল।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রুডোর প্রশাসনের অধীনে কানাডার জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে, কানাডা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোভাব প্রভাবিত করতে চায়। মন্ত্রণালয় আরও বলেছে, অন্যান্য ঘটনার মতোই সাইবার নিরাপত্তা সম্পর্কিত এই প্রতিবেদনে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ আনা হয়েছে।

সাইবার নিরাপত্তা বিষয়ক ‘জাতীয় সাইবার হুমকি পর্যালোচনা ২০২৫-২৬’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা। এ তালিকায় আরও রয়েছে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার নাম।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক ব্যবস্থায় নতুন করে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠতে চাওয়া ভারতের মতো দেশগুলো সাইবার কর্মসূচি তৈরি করছে, যা বিভিন্ন ক্ষেত্রে কানাডার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

Comments