গড়ে দেবে ট্রাম্প–কমলার ভাগ্য-দোদুল্যমান রাজ্যই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। যদিও অনেক অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাধারণত ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দল প্রধান শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। অধিকাংশ অঙ্গরাজ্যে এই দুই দলের নির্দিষ্ট ভোটব্যাংক থাকলেও নির্বাচনের ফলাফল নির্ধারণে মূল ভূমিকা পালন করে কিছু দোদুল্যমান অঙ্গরাজ্য, যা সাধারণত 'সুইং স্টেট' বা 'ব্যাটলগ্রাউন্ড' নামে পরিচিত।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। তাঁদের পক্ষে সমর্থনে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে ট্রাম্প-সমর্থক ইলন মাস্কসহ বিভিন্ন তারকাও। সর্বশেষ জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
**দোদুল্যমান অঙ্গরাজ্য এবং তাদের গুরুত্ব**
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সাতটি দোদুল্যমান বা সুইং স্টেট: অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে এককভাবে কোনো দলের শক্তিশালী ভোটব্যাংক না থাকায়, নির্বাচনের ফলাফল প্রায়শই এখানকার ভোটারদের উপর নির্ভর করে।
**বিশেষ কিছু অঙ্গরাজ্য বিশ্লেষণ**
- **অ্যারিজোনা**: ১১টি ইলেকটোরাল ভোট থাকা এই রাজ্যে ২০১৬ সালে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ২০২০ সালে খুব সামান্য ব্যবধানে জয় ছিনিয়ে নেন জো বাইডেন। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্য রয়েছে, যার মধ্যে নন-হিসপানিক শ্বেতাঙ্গ ৫৩.৪% এবং হিসপানিক ৩১.৬%।
- **জর্জিয়া**: এই রাজ্যের ইলেকটোরাল ভোট ১৬টি। সাধারণত রিপাবলিকান প্রার্থীরা এই রাজ্যে জয়ী হন, তবে ২০২০ সালে ডেমোক্র্যাট জো বাইডেন জয়ী হন। জর্জিয়ার ৪৯.৬% নন-হিসপানিক শ্বেতাঙ্গ এবং এক-তৃতীয়াংশ (৩৩.২%) আফ্রো-আমেরিকান।
- **নেভাদা**: ইলেকটোরাল ভোট ছয়টি। নেভাদায় ২০২০ সালে ডেমোক্র্যাটদের জয় টানা চতুর্থবারের মতো ধরে রাখেন বাইডেন। এখানে নন-হিসপানিক শ্বেতাঙ্গ ৪৫.৪%, হিসপানিক ২৯.৯% এবং আফ্রো-আমেরিকান ১১%।
- **নর্থ ক্যারোলাইনা**: এই রাজ্যের ইলেকটোরাল ভোট ১৬টি। ২০২০ সালে ১.৩% ভোটের ব্যবধানে এখানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জয়ী হন। এখানে নন-হিসপানিক শ্বেতাঙ্গ ৬১%, এবং কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী রয়েছে ২২.১%।
- **পেনসিলভানিয়া**: ইলেকটোরাল ভোট ১৯টি, যা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ। ২০১৬ সালে ট্রাম্প এখানে জয়ী হলেও, ২০২০ সালে বাইডেন ১.২% ব্যবধানে জয় লাভ করেন।
-
**উইসকনসিন**: ইলেকটোরাল ভোট ১০টি। একসময় ডেমোক্র্যাট ভোটব্যাংক হিসেবে পরিচিত হলেও, ২০১৬ সালে ট্রাম্পের জয় এই রাজ্যকে দোদুল্যমানের কাতারে নিয়ে আসে।
এসব দোদুল্যমান অঙ্গরাজ্যে একাধিক জাতিগোষ্ঠীর বসবাস এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক মনোভাব থাকায়, এখানে কোনো দল নিশ্চিতভাবে এগিয়ে নেই। এই কারণে প্রতিটি প্রার্থী এসব রাজ্যে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়ে আসছে, কারণ এখানকার ভোটই তাদের জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে।
সুত্রঃ প্রথম আলো

Comments
Post a Comment